সিরাজগঞ্জ জেলার নতুন সিভিল সার্জন ডা. রামপদ রায়
মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জ জেলার নতুন সিভিল সার্জন হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রামপদ রায়।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
পদোন্নতি পাওয়ার অনুভূতি জানতে চাইলে ডা. রামপদ রায় বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার ওপর যে বর্তমান সরকার আস্থা রেখেছেন, এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জ জেলার স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজানোর চেষ্টা করবো। সবার সাথে সমন্বয় করে কাজগুলো সম্পন্ন করবো।’
এক নজরে ডা. রামপদ রায়
টাঙ্গাইল জেলার মির্জাপুরে জন্মগ্রহণ করেন ডা. রামপদ রায়। তাঁর বাবা একজন স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে তৃতীয় তিনি। তাঁর স্ত্রী একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এই চিকিৎসক দম্পতির ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিজ গ্রামে অবস্থিত স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পাস করে রাজধানী নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন ডা. রামপদ রায়।
এর পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে স্বাস্থ্য সেবার সনদ গ্রহণ করেন এ চিকিৎসক। তিনি ছিলেন রামেক ৩৭তম ব্যাচের শিক্ষার্থী।
ডা. রামপদ ২৫তম বিসিএসে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায় সহকারী সার্জন হিসেবে সরকারি যোগদান করেন। পর্যায়ক্রমে বদলি হয়ে সর্বশেষ টাঙ্গাইল সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেব কর্মরত ছিলেন তিনি।
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫